ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

বুবলীকে ঘৃণা করেন অপু বিশ্বাস!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢালিউডের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত জীবনে তারা দুজনেই সুপারস্টার শাকিব খানের সন্তানের মা। শাকিবের সঙ্গে অপু-বুবলির কোনো সম্পর্ক টিকে না থাকলেও নানা বিষয়ে শাকিবকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তারা। একে অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মন্তব্য করা বন্ধ করেন না কখনোই। এবার তার প্রমাণ পাওয়া গেল বুবলীকে নিয়ে অপুর এক মন্তব্যে। বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

গণমাধ্যমে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে বুবলির প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস এক বাক্যে বলেন, আমি তাকে ঘৃণা করি।

অপু বলেন, ‘আমার সম্পর্কে তার মন্তব্য কী তা জানার সময় আমার নেই। আমি তাকে এক কথায় ঘৃণা করি। ইংরেজিতে হেট বললে আরও স্মার্ট হয়।’

তিনি আরও বলেন, ‘তার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার (বিষয়) করে না। তাকে আমি ঘৃণা করি।’

বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ে। মাঝে মাঝে ছেলে জয়কে স্কুলে নিয়ে যান অপু বিশ্বাস। বুবলী বা বীরের সঙ্গে কখনো স্কুলে দেখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।

অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছেন তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, তেমনি বীরও আমার সন্তান। আমি তাকে পছন্দ করি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।

এছাড়া বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। দুই সন্তান হওয়ায় তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক বেশি নীরব ও দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসাবে, আমি সবসময় তার পরিবর্তন এবং চিন্তাধারাকে সম্মান করি।

বুবলীকে ঘৃণা করেন অপু বিশ্বাস!

আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩