২০৮ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ ১ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে প্রায় ৬ লক্ষাধিক টাকা মূল্যমানের ২০৮ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৩ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ব্রাহ্মণকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬,৩৪,৩০০ টাকা মূল্যমানের ২০৮ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ ওয়াসিম হাওলাদার @ বাতেন (৩৯), পিতা- মৃত ইসমাইল হাওলাদার, ঠিকানা- ধাইসার, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বিদেশী মদ ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















