ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২২৪ বার পঠিত

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার হিংগুলা গ্রামের মৃত. ইমান আলীর ছেলে এমরান হোসেন (২০)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

পৃথক একটি অভিযানে ২০ অক্টোবর বিকালে সদর দক্ষিণের রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত. মোঃ আবু বকরের ছেলে শাহীন (২৭)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা এবং সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৬:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩