ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

এবার নৃশংস রূপে দীপিকা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দীপিকা পাড়ুকোন মূলত রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। চলতি বছরের শুরুতে শাহরুথের ‘পাঠান’ ছবিতে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল তাকে। আবারও অ্যাকশন চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।

আগেই জানা গিয়েছিল দীপিকা যোগ দিচ্ছেন রোহিত শেঠির কপ ইউনিভার্সে। অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমারের পর প্রথমবারের মতো নারী পুলিশ আনতে চলেছেন রোহিত। ‘সিংহম এগেইন’ ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। গতকাল (১৫ অক্টোবর) নির্মাতারা সিনেমায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করেছেন।

এমন নৃশংস চেহারা দেখে হতবাক দীপিকার ভক্তরা। তার লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

রোহিতের নারী পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহাম’। দীপিকার চরিত্রের নাম শক্তি শেঠি। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে অভিনেত্রীকে মানুষের এক স্তূপে বসে থাকতে দেখা যায়। পুলিশের ইউনিফর্ম পরা। কপাল থেকে রক্ত ঝরছে। মুখে নিষ্ঠুর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল একজনের মুখে ঢোকানো রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘শক্তি শেঠিকে চিনে নিন।’ অন্যদিকে, রোহিত এই লুক পোস্ট করে লিখেছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কম ইউনিভার্সের সবচেয়ে নিষ্ঠুর ও নৃশংস অফিসারকে চিনে নিন— শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।’

গত বছর ‘সার্কাস’-এর প্রচারের সময়, রোহিত প্রথম প্রকাশ করেছিলেন যে তিনি ‘সিংহম এগেইন’-এ প্রধান পুলিশ হিসাবে একজন নারীই রাখবেন। শুধু তাই নয়, এই চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না নির্মাতারা। সম্প্রতি বলিউড জুড়ে খবর ছড়িয়েছে যে দীপিকা সম্ভবত এই সিনেমায় অজয়ের বোনের ভূমিকায় অভিনয় করবেন। সম্প্রতি এ ছবির শুটিং শুরু হয়েছে। মুভিটি ২০২৪ সালে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার নৃশংস রূপে দীপিকা!

আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩