ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

পরীমণির এত আয়ের উৎস কি?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শরিফুল রাজের সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর, তার জীবন তার ছেলে রাজ্যকে ঘিরে। এছাড়াও ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এই নায়িকা। মাতৃত্বের কারণে তিনি দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতির পর এখন তিনি কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হয়েছেন বেশ কয়েকটি সিনেমায়।

এরই মধ্যে এক সাক্ষাৎকারে পরী বলেন, তার এত আয়ের উৎস কোথায়? দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন পরী।

তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে সাক্ষাতকারে পরী বলেন, তার অনুপস্থিতিতে অনেকেই তাদের ইচ্ছানুযায়ী তাকে নিয়ে বায়োগ্রাফি তৈরি করেছেন। যেমন পরীর তিনটি, চারটি বিয়ে বা পরীর দুটি সন্তান আছে ইত্যাদি। এসব মানুষ পরীরই কাছের মানুষ। ভিডিও কনটেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যাচার একদমই পছন্দ করেন না নায়িকা।

পরী আরও বলেন, ‘ওই মানুষগুলোর সামনে দাঁড়ালে কী হবে জানি না। তবে তাদের মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।’

সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে প্রশ্ন করা হয়, এত টাকা তিনি পান কোথায়? পরী একটু হেসে উত্তর দিল, ‘বঙ্গো দেয়।’

বঙ্গোকে দেওয়া পরীর সাক্ষাৎকারের ভিডিও থেকে আরও জানা যায়, পরী তার জীবনে বহু মানুষকে পিটিয়েছেন। কিন্তু কেউই পরীর কাছে মার খাওয়ার কথা প্রকাশ্যে আনেননি। তিনি খুব শীঘ্রই আরও একজনকে মারধর করার পরিকল্পনা করেছেন, অভিনেত্রী এটিও মিডিয়ায় স্বীকার করেছেন।

বঙ্গো তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করা ওই বিশেষ সাক্ষাৎকারে তার কাছে আরও জানতে চায়, কাকে পেটাবেন পরী?

এমন প্রশ্নের উত্তর দেননি পরী। তিনি বলেন, তার নাম জানালে তিনি সতর্ক হয়ে যাবেন। তাই নামটা এখন বলতে চাই না। এছাড়া মারধরের পরপরই সবাই তার নাম জানতে পারবে।

পরীমণির এত আয়ের উৎস কি?

আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩