নিজস্ব প্রতিনিধি:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শরিফুল রাজের সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর, তার জীবন তার ছেলে রাজ্যকে ঘিরে। এছাড়াও ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এই নায়িকা। মাতৃত্বের কারণে তিনি দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতির পর এখন তিনি কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হয়েছেন বেশ কয়েকটি সিনেমায়।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে পরী বলেন, তার এত আয়ের উৎস কোথায়? দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'বঙ্গো'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন পরী।
তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে সাক্ষাতকারে পরী বলেন, তার অনুপস্থিতিতে অনেকেই তাদের ইচ্ছানুযায়ী তাকে নিয়ে বায়োগ্রাফি তৈরি করেছেন। যেমন পরীর তিনটি, চারটি বিয়ে বা পরীর দুটি সন্তান আছে ইত্যাদি। এসব মানুষ পরীরই কাছের মানুষ। ভিডিও কনটেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যাচার একদমই পছন্দ করেন না নায়িকা।
পরী আরও বলেন, ‘ওই মানুষগুলোর সামনে দাঁড়ালে কী হবে জানি না। তবে তাদের মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।’
সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে প্রশ্ন করা হয়, এত টাকা তিনি পান কোথায়? পরী একটু হেসে উত্তর দিল, ‘বঙ্গো দেয়।’
বঙ্গোকে দেওয়া পরীর সাক্ষাৎকারের ভিডিও থেকে আরও জানা যায়, পরী তার জীবনে বহু মানুষকে পিটিয়েছেন। কিন্তু কেউই পরীর কাছে মার খাওয়ার কথা প্রকাশ্যে আনেননি। তিনি খুব শীঘ্রই আরও একজনকে মারধর করার পরিকল্পনা করেছেন, অভিনেত্রী এটিও মিডিয়ায় স্বীকার করেছেন।
বঙ্গো তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করা ওই বিশেষ সাক্ষাৎকারে তার কাছে আরও জানতে চায়, কাকে পেটাবেন পরী?
এমন প্রশ্নের উত্তর দেননি পরী। তিনি বলেন, তার নাম জানালে তিনি সতর্ক হয়ে যাবেন। তাই নামটা এখন বলতে চাই না। এছাড়া মারধরের পরপরই সবাই তার নাম জানতে পারবে।