ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। তার ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। জয়া নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়েছে বিজয় দিবসে। মুক্তিযুদ্ধের ছবি বলেই এর মুক্তির জন্য বিজয়ের মাসকে বেছে নেয়া হয়েছে বলেও জানান জয়া। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। ছবিটি এরইমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার জিতেছে। ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য নমিনেশন পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।এবার এটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। জয়া ছবিটি হলে গিয়ে দেখতে আমন্ত্রণ জানিয়েছেন দর্শককে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় গণমানুষের অংশগ্রহণের গল্প বা চিত্রটা আমাদের সিনেমাগুলোতে কম এসেছে। নকশীকাঁথার জমিন গণমানুষের অংশগ্রহণ, চাষাভুষা, গ্রামের সাধারণ যে মানুষ, তারা কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের জীবনের গল্প। এই জায়গা থেকে এটা ভীষণ রকম ইউনিক। ছবিটি সব প্রজন্মের দর্শকের দেখা উচিত।’ছবিতে বড় বোন রাহেলার চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার ছোট বোন সালেহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ইরেশ যাকের। আর দুই ছেলের চরিত্রে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি।

ট্যাগস :

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা

আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪