ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

৪৮ ঘন্টার অবরোধের পাশাপাশি মানববন্ধন কর্মসূচির ঘোষণা বিএনপির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পতনের দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

এছাড়া আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে। আর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে সোমবার। সেই হিসাবে বুধবার থেকে শুরু হতে যাওয়া অবরোধটি দশম দফার অবরোধ।

৪৮ ঘন্টার অবরোধের পাশাপাশি মানববন্ধন কর্মসূচির ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩