হোয়াটসঅ্যাপ বন্ধ হবে কিছু ফোনে
- আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২০৯ বার পঠিত

তথ্য ডেস্ক:
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ ব্যবহার করে। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। এই অ্যাপটি বিশ্বের প্রায় সব দেশেই অ্যাক্সেসযোগ্য। শুধু চ্যাট নয়, গুরুত্বপূর্ণ, ছবি, ভিডিও, বড় ফাইল শেয়ার করার জন্যও হোয়াটসঅ্যাপ খুব ভালো মাধ্যম।
কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরাও আয় করতে পারবেন। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। অনেক ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২৪ অক্টোবরের পর থেকে কেবল অ্যান্ড্রয়েড ৫.০ বা নতুন ভার্সন থাকা ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে। আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে আইওএস ১২ বা তার বেশি ভার্সন থাকা ফোনে কাজ করবে হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ্যাপ নয়, পুরনো অপারেটিং সিস্টেম আরও একাধিক অ্যাপ সাপোর্ট করবে না।
২৪ অক্টোবরের পরে কোন ফোনগুলি হোয়াটসঅ্যাপে কাজ করা বন্ধ করবে তা দেখুন – স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।


















