ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৪৪, নিখোঁজ ৩ শতাধিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৮৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বৃহষ্পতিবার।। ২৭.১১.২৫।।

হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এই ঘটনায় এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে বৃহস্পতিবার শহরটির প্রধান নির্বাহী জন লি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন বলে নগরীটির দমকল বিভাগ বিবিসি-কে জানিয়েছে। ৩১তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহতও হয়েছেন।

কি থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল।

ট্যাগস :

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৪৪, নিখোঁজ ৩ শতাধিক

আপডেট সময় : ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫