ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি Logo ‘মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে’ ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেলে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ ত্যাগ করবেন খালেদা জিয়া। সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।
খালেদা জিয়া কয়েক বছর ধরে বাত, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতার কারণে ওই বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩