ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

স্কুল পড়ুয়া ছাত্রদেরকে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৭৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভান্ডার গ্রামের মৃত নুরুল হুদার ছেলে জহুরুল ইসলাম (৪৩), লালুহার গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম (৩৯), আক্কেলপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মানিক হোসেন (২৭) এবং ভোলার পালশা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে হাসান আলী (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে ওই চারজন তাঁদের নিজস্ব দোকানে কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও চিত্র সংরক্ষণের পাশাপাশি পর্ণোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে এসব ভিডিও স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে প্রমাণসহ তাঁদেরকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর ওই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যা নিতে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্ণোগ্রাফী ভিডিও সরবরাহের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে র‌্যাব। তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্কুল পড়ুয়া ছাত্রদেরকে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩