ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩০৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

বাংলাদেশের বিমান চলাচল খাতে সংযোগ সমাধানগুলো এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সাথে অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে এক্সেনটেক পিএলসি। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলের ক্ষেত্রে পরিচালন দক্ষতা এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার উদ্যোগ থাকবে। এই অংশীদারিত্বের আওতায় নির্বিঘ্ন সংযোগ স্থাপন করা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে এক্সেনটেকের দক্ষতা কাজে লাগিয়ে সিএএবির পরিচালন ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে সহায়তা করা হবে। এই সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও স্মার্ট ও কার্যকরী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্বমানের বিমান চলাচল অবকাঠামো তৈরি করতে সিএএবির লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া, সদস্য (অপারেশন ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান, সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক, সদস্য (অর্থ) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন মো. মুকীত-উল-আলম মিয়া, উপ-পরিচালক (এটিএম) রফিউদ্দিন আহমেদ ও সহকারী পরিচালক (সিএনএস) নূর আলম সিদ্দিকী। এক্সেনটেক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি ও সিইও মো. আদিল হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) এ কে এম নাজমুল ইসলাম, কর্পোরেট হেড মো. আসাদুজ্জামান, জেনারেল ম্যানেজার-কর্পোরেট বিজনেস খন্দকার মোসাব্বের হোসেন, সিনিয়র ম্যানেজার-কর্পোরেট বিজনেস মুহাম্মদ জসিম উদ্দিন। এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের বিমান অবকাঠামোর উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং এ খাতের সমৃদ্ধি নিশ্চিত করবে। উভয় পক্ষই এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে। আশা করা হচ্ছে, এই অংশীদারিত্ব সিএএবির উদ্ভাবনের প্রতি অঙ্গীকার এবং এক্সেনটেকের আইসিটি সমাধানে নেতৃত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গিকে আরও দৃঢ় করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার লক্ষ্যে এগিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে এক্সেনটেক পিএলসি।

ট্যাগস :

সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ

আপডেট সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫