ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাবে— বিশ্বাস তামিমের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ২৯১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই দুই ক্রিকেটার। তবে তাদের সেই সম্পর্কে ধরে ফাটল। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য।

দুজনের এমন সম্পর্কের পরে তামিম এক বাক্যে স্বীকার করে নিলেন, সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। সম্প্রতি  এক সাক্ষাৎকারে তিনি জানান এ কথা। তামিম বলেন, ‘সত্যটা বলতেই হবে। আর আমি এটা প্রথমবার বলছি না যে বাংলাদেশের ক্রীড়া জগতে যদি একজন ক্রীড়াবিদের নাম নিতে হয়, তাহলে সেটা হবে সাকিব আল হাসান। এটা অস্বীকার করার কিছু নেই। ক্রিকেটের দিক থেকে সে যা অর্জন করেছে, তা অবিশ্বাস্য। আমাদের মধ্যে সম্পর্কটা যেমনই হোক না কেন, সত্যটা তো সত্যই। সে বাংলাদেশের ইতিহাসেরই সেরা ক্রীড়াবিদ। তিনি আরও বলেন, ‘তার (সাকিব) সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’

তামিম অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অন্যদিকে বিভিন্ন কারণে জাতীয় দলের সাকিবের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। তবুও তামিম বিশ্বাস করেন সাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব মিটে যাবে। মাঠে না খেললেও একসঙ্গে মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে।তামিম বলেন, ‘আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসঙ্গে বসতে পারবো, সব সমস্যার সমাধান হবে। যদিও এখন আমরা একসঙ্গে মাঠে খেলি না, তবুও বিশ্বাস করি—একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিতে পারি।

ট্যাগস :

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাবে— বিশ্বাস তামিমের

আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫