ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করা যাবে না:কাদেরের হুঁশিয়ারি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়েছেন, সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে- এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক আছে যারা শঙ্কা, হা-হুতাশ করে, উচ্চতর ডিগ্রি নিয়ে গলা ফাটায়। যা কিছু উন্নয়ন, অর্জন- আমাদের। কিছু লোক প্রশংসা করে না। দেশকে ছোট করতে বিদেশিদের কাছে দেশের বদনাম করে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।’

শরিকদের আপত্তি সত্ত্বেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে, বল প্রয়োগ করবে না। প্রতিযোগিতা করতে পারবে। শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করা যাবে না:কাদেরের হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩