ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

সরিষাবাড়ীতে ভাতিজীকে ধর্ষণচেষ্টার মামলায় চাচা আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২০৩ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে দশম শ্রেণিতে পড়া নিজ ভাতিজীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট চাচা শহীদ মিয়া (৪৬) কে আটক করেছে র‌্যাব ১৪। আজ ভোরে জামালপুর সদর উপজেলার রেল গেইটপাড় এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করে র‌্যাব-১৪ সদস্যরা। আটক শহীদ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে র‌্যাব-১৪, (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী বলেন, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ১৬ বছর বয়সী ভাতিজীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ৯ ডিসেম্বর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে চাচা শহীদ তার মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী সরিষার ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে লম্পট শহীদ পালিয়ে যায়। পরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে শহীদ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলা শহর থেকে তাকে আটক করে। আসামিকে জেলহাজতে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

সরিষাবাড়ীতে ভাতিজীকে ধর্ষণচেষ্টার মামলায় চাচা আটক

আপডেট সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪