ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৯৮৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সংবিধান সংস্কার সংক্রান্ত ১৬টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।সালাহউদ্দিন বলেন, ‘কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে।’বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়নই আমাদের লক্ষ্য। গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক।’বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে। বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থেই সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে।’তিনি আরও বলেন, ‘যদিও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তবে আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবই বিএনপির মূল সনদ। ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে।’প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।

ট্যাগস :

সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫