ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই:তথ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যেভাবে শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে- এসব শর্ত দিয়ে কখনো সংলাপ হতে পারে না।

নির্বাচনকালীন সরকার গতবারের মতোই থাকবে নাকি কোনো পরিবর্তন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা নেই। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সময়ে বর্তমান মন্ত্রিসভার পুরোটা থাকবে কি না, নাকি সেটি ছোট করবেন কিংবা বড় করবেন সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই নির্বাচনী সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সরকার গঠিত হবে বা হতে যাচ্ছে এই কথাগুলো সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার।

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনীদল সংলাপের কথা বলেছেন- সে বিষয়ে আপনার বক্তব্য কী- জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, দেখুন আমাদের বন্ধুরাষ্ট্র যেকোনো পরামর্শ দিতে পারে। দেশটা আমাদের এবং দেশের মালিক জনগণ এখন বন্ধুরাষ্ট্র কে কী বললো সেটি গুরুত্বপূর্ণ নয়। দেশের জনগণ কী চায় সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তারা পরামর্শ দিতে পারে সেটা গ্রহণ করবো কি করবো না সম্পূর্ণ আমাদের এখতিয়ার।

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই:তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩