ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

সংবর্ধনা শেষে মায়ের সঙ্গে দেখা করবেন তারেক রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪১২ বার পঠিত

নাদিয়া আক্তার রিমু।। বুধবার।। ২৪ ডিসেম্বর ২০২৫।।

২৫ ডিসেম্বর বুধবার, ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে তিনি প্রথমে সংবর্ধনা গ্রহণ করবেন এবং তারপর এভারকেয়ার হাসপাতালে থাকা তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।

তিনি ২৭ ডিসেম্বর (শনিবার) ভোটার নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। একই দিনে শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধাদের খোঁজ নেবেন এবং শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

(২৬ ডিসেম্বর) শুক্রবার বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

দেশে প্রত্যাবর্তনের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থানীয় কমিটির সদস্যরা তাকে স্বাগত করে জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে কিছু জনদুর্ভোগ হতে পারে, যার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

ট্যাগস :

সংবর্ধনা শেষে মায়ের সঙ্গে দেখা করবেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫