ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শেরপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩০৯ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বিলুপ্তপ্রায় ‘হিমালয়ী গৃধিনী’ প্রজাতির শকুন উদ্ধার করেছে শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। তবে এটি অসুস্থ থাকায় বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। শকুনটি সুস্থ হলে তাকে অবমুক্ত করার কথা জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে।

বন্য পানি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে শকুনটি অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শেরপুরের বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয় । পরে সেখান থেকে শকুনটি উদ্ধার করে শেরপুর জেলা বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের নিয়ে আসা হয়। শকুনটির পায়ে ক্ষত থাকায় তার চিকিৎসা করা হচ্ছে।

জেলার পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ জানায়, প্রতিবছর শীতের সময় হিমালয় থেকে প্রচন্ড শীতে টিকতে না পেরে উষ্ণতার জন্য এ শকুনগুলো বাংলাদেশের দিকে ছুটে আসে। এ সময় তারা দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আবার কোন কোন জায়গায় তারা বিশ্রাম নিতে গিয়ে মানুষের রোশনালে পড়ে আহত হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোঃ মনজুরুল ইসলাম জানায়, শকুনটি মাঝারি আকৃতির, এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শহর এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে অবমুক্ত করা হবে। এর আগে গত ৮ জানুয়ারি আরো একটি অসুস্থ শুকুন উদ্ধার করার পওে সেগুলোকে সুস্থ করে অবমুক্ত করা হয়েছে।

শেরপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪