ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

শেরপুরে তিনটি আসনের প্রতীক পেলেন যারা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

শেরপুর প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মোট ১৫ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুলাহ আল খায়রুম এর কার্যালয়ে বিভিন্ন প্রার্থীর উপস্থিতিতে দলীয় ও স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হয়। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন।

এসব প্রার্থীর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মাহমুদুল হক মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএ) নোঙর প্রতীকের এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের মোহাম্মদ ফারুক হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে আবুল কালাম আজাদ, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মো. বারেক বৈদেশি এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মোট ৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রেসিয়াম সদস্য ও সংসদ উপনেতা নৌকা প্রতীকের বেগম মতিয়া চৌধুরী, জাসদ থেকে মশাল প্রতীকে লাল মো. শাহজাহান কিবরিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন সৈয়দ মুহাম্মদ সাঈদ।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এডিএম শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মো. সিরাজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের মো. সুন্দর আলী এবং স্বতন্ত্র ২ জনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এসএমএ ওয়ারেজ নাঈম ট্রাক প্রতীকে ও মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুরে তিনটি আসনের প্রতীক পেলেন যারা

আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩