শীতে বাড়ছে বাতের ব্যথা? একটি উপাদানে মিলবে সমাধান
- আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আর্থ্রাইটিস এখন শুধু বয়স্কদেরই সমস্যা নয়, অনেক কমবয়সীরাও এখন এই সমস্যায় ভোগেন। আজকাল আধুনিক জীবনযাপন, ব্যায়ামের প্রতি অনীহার কারণে তরুণদের মধ্যেও বাতের সমস্যা দেখা দিচ্ছে।
এর কোনো স্থায়ী চিকিৎসা নেই। কিন্তু শীতকালে বাতের ব্যথা বেড়ে যায়। ওষুধ দিয়ে ব্যথা উপশম করা কঠিন। এই পরিস্থিতিতে, এই অবস্থায় কেউ গরম সেঁক নেন, আবার কেউ ভরসা রাখেন শরীরচর্চার উপর।
কিন্তু আপনি চাইলে একটি উপাদানের সাহায্যে বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, জেনে নিন কী করতে হবে-
সেই একটি উপাদান হল রসুন। এর ঔষধি গুণ অনেক রোগ থেকে রক্ষা করে। শীতকালে রসুন বরং বিশেষ উপকার দেয়।
রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইভাবে শীতে বাতের ব্যথা কমাতে চাইলে ভরসা রাখুন রসুনের ওপর। গবেষণায় দেখা গেছে বাতের ব্যথায় রসুনের বাটার পেস্ট লাগালে আরাম পাওয়া যায়।
সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা (সিসিআরএএস) অনুসারে, পাঁচ গ্রাম রসুনের পেস্ট মধুর সঙ্গে মিশিয়ে দিনে দুবার খেলে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
আয়ুর্বেদ অনুসারে, বাতের ব্যথা, মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং ফোলাভাবের সমস্যা মূলত রক্তে বিষাক্ত বর্জ্য থাকার কারণে হয়ে থাকে।
মূলত, হজম ঠিকমতো না হলে এর দ্বারা উৎপন্ন টক্সিন জয়েন্ট ও পেশিতে জমে। ফলে হাঁটু, গোড়ালি, কনুই, আঙুল ও কব্জির অবস্থা খারাপ হয়ে যায়।
জয়েন্টের চারপাশের টিস্যুগুলি ফুলে যায় এবং হাত-পা নাড়াচাড়া করা কঠিন হয়ে যায়। আর এটি অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। এখন থেকে বাতের ব্যথা থেকে রক্ষা পেতে উপরোক্ত উপায় অনুসরণ করে সহজেই মুক্তি পেতে পারেন।


























