ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর:পিরোজপুর মহিলা কলেজের ছাত্রী হোস্টেল-বালিকা বিদ্যালয় সংস্কারের উদ্বোধনে ডিসি জাহেদুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৩৭১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পিরোজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেল এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

৯ জানুয়ারি মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের নিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার হোসেনসহ সকল শিক্ষকদের নিয়ে সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেন এবং স্কুল পরিদর্শন শেষে কিছু সময় শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সরকারি মহিলা কলেজের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করে কলেজের চারপাশ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খানসহ সকল শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন ডিসি মো. জাহেদুর রহমান।

এসময় পিরোজপুর জেলার ডিসি জনাব মো: জাহেদুর রহমান নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলাম সাহেবের প্রশংসা করে বলেন, নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলাম সাহেব যোগদান করেছেন মাত্র ৪ মাসের কাছাকাছি কিন্তু বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজগুলো যে ভাবে শুরু করছেন তাতে জেলা প্রশাসন সন্তুষ্ট।

তিনি বাংলাদেশ কন্ঠের এ প্রতিবেদককে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও মেরামতসহ অন্যান্য সকল শিক্ষা খাতে সাহায্যের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি।

উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলামসহ সকল কর্মকর্তা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর:পিরোজপুর মহিলা কলেজের ছাত্রী হোস্টেল-বালিকা বিদ্যালয় সংস্কারের উদ্বোধনে ডিসি জাহেদুর

আপডেট সময় : ০৪:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪