ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

শাওমির রেডমি ১৫ উন্মোচন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৪৮৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।। রবিবার।। ২১.০৯.২৫।।

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম।

৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।

ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যেকোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও এন্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোন টিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।

ট্যাগস :

শাওমির রেডমি ১৫ উন্মোচন

আপডেট সময় : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫