লালপুরে নারী অধিকার অন্তর্ভুক্তিমুলক সভা ও মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলার আড়বাব ইউনিয়নের হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়নের তরুণ-যুব সমাজের নারী পুরুষদের সংগঠিত করে এ সভা হয়।
ডাসকো ফাউন্ডেশনের সভাপ্রধান ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আড়বাব ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আড়বাব ইউপি ভূমি সহকারী (তহসিলদার) এস এম মিনহাজুল ইসলাম, উপজেলা সিএমও সভাপতি মোতালেব হোসেন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সমাজ সেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম সিএমওর সদস্যরা। আলোচনা শেষে নারী সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করা হয়। সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের এফ এফ সুনীল কুমার।
















