ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

লালপুরে নতুন শিক্ষাক্রমের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নতুন শিক্ষাক্রমের উপজেলা পর্যায়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আজ উপজেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় এই প্রশিক্ষণ সমাপ্ত হয়। যা গত ১৭ ডিসেম্বর শুরু হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান আলী প্রামানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা প্রমুখ।

উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক ৭ দিনব্যাপী অষ্টম ও নবম শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ১৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৬১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে ৬৪৫ জন ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৬ জন শিক্ষককে ৪৩ জন প্রশিক্ষকের দ্বারা ১১টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

লালপুরে নতুন শিক্ষাক্রমের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩