ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

লালপুরে ‘আখের সাথে সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২৬৭ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদে কৃষকদের সাথে আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলার মনিহারপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. মো. ওমর আলী।

বিএসআরআই-এর মূখ্য বৈজ্ঞানিক ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে ও প্রধান বৈজ্ঞানিক মোখলেছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কৃষক আজগর আলী প্রমুখ।

এ সময় বক্তারা আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল হিসেবে আলু, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেন।

কৃষক আজগর আলীর জমিতে আখের সাথে আলু চাষ পরিদর্শন করেন অতিথিরা। এতে ৭০ জন কৃষক-কৃষাণী কর্মশালায় অংশ গ্রহণ করেন।

লালপুরে ‘আখের সাথে সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক কর্মশালা

আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪