ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

রাষ্ট্রপতিকে তফসিল পেছানোর আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। রোববার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে ২টার সময় তিনি বঙ্গভবন থেকে বের হন।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, রাহগীর আল মাহি এরশাদ সাদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, রওশন এরশাদ ইসির ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে তফসিল পেছানোর আহ্বান জানান। তিনি রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান করারও অনুরোধ করেন।

বঙ্গভবন থেকে রওশন এরশাদ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তফসিল পেছানো বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য কী এর জবাবে রওশন বলেন, রাষ্ট্রপতি বলেছেন উনি দেখবেন। তফসিল পেছানোর আহ্বান জানিয়েছি। ইনকাম ট্যাক্সের ফাইল তো লাগবে। ৩০ নভেম্বর আয়কর জমা দেওয়ার শেষ দিন। সেটা ছাড়া তো নমিনেশন দেওয়া যাবে না। সে কারণে রাষ্ট্রপতিকে বলেছি তফসিল পেছানোর জন্য।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ওরকম কিছু বলা হয় নাই। বলেছি, আলাপ আলোচনা করতে। কথা বললে অনেক সময় অনেক ভালো কিছু বের হয় সেই জন্য আলাপ আলোচনার কথা বলেছি। জাপার দলের মনোনয়ন বা প্রতীক নিয়ে কোনো কথা হয় নাই।

বৈঠকে রওশন রাষ্ট্রপতিকে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয় জানিয়ে তফসিলের সময় আরও কিছুটা বর্ধিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সেই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফসিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতেও আপনি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন। আমরা একটি নির্বাচনমুখী দল। এবারও আমরা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্ত ভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্ত ভাবে প্রত্যাশা করি।

রাষ্ট্রপতিকে তফসিল পেছানোর আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ

আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩