ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি বলেই বিএনপি নিশ্চুপ হয়ে গেছে: কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষ রয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি বলেই বিএনপি নিশ্চুপ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে নিশ্চুপ হয়ে গেছে।

মার্কিন প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিল। আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।

এসময় বাংলাদেশের ঋণখেলাপি হওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি চলার কারণেই দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, এর জন্য সরকার দায়ী নয়। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি বলেই বিএনপি নিশ্চুপ হয়ে গেছে: কাদের

আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪