ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২৮৬ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ৮ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ফজলুল হক(৭০) নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ঘটনার সময় সাথে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার(শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশী চালাচ্ছে।

মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩