ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মোংলায় শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩১১ বার পঠিত

মোংলা প্রতিনিধি :
মোংলায় শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ মাঠে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের এস, এম হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

পরে পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নাহার রকমারী পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টলের শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার পরিচিতি তুলে ধরেন অতিথিদের সামনে। পরে শিক্ষার্থীরা অতিথিদেরকে পিঠার আপ্যায়নও করেন। স্টলের বিভিন্ন ধরণের পিঠা-পায়েস বিক্রিও হয় ভিন্ন ভিন্ন দামে। শিক্ষার্থীদের ১০টি স্টলে প্রায় ৫০প্রকারের পিঠা ও পায়েস পসরা বসে। এরমধ্যে পান, কুলি, পাটিসাপটা, চুই, সেয়াই, ইলিশ, কাছিপোড়া ও গোলাপের মত নানান পিঠা এবং পায়েস রয়েছে।

শীতের এ পিঠা উৎসবে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন এলাকার পিঠা প্রেমীদের আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসন) সাংসদ হাবিবুন নাহার বলেন, শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পাশাপাশি এমন সব মজাদার পিঠা তৈরি করে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এতে তারা নিজেদের পড়াশুনার খরচ মিটানোসহ পরিবারকেও আর্থিকভাবে সহায়তা প্রদাণে ভূমিকা রাখতে পারবে। এছাড়া পিঠাসহ হাতের নানান কাজ করে কর্মদক্ষতা অর্জনসহ নিজ নিজ গুণে স্বাবলম্বি হয়ে উঠতে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন তিনি।

মোংলায় শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব

আপডেট সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪