ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলকে নিজ বাসা হতে আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ তুলে নিয়ে গেছে।

সকাল-সন্ধ্যা হরতালের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গতকাল বেলা আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণসভায় বক্তব্য দেওয়ার সময় পুলিশের একটি দল সাঁজোয়া যান নিয়ে নয়াপল্টনের দিকে আসতে থাকে। সেখানে গুলি-টিয়ার শেল ছোড়া হয়। আমীর খসরুর বক্তব্যের পরপরই গণফোরামের মাইক্রোফোন বন্ধ হয়ে যায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বসে পড়েন। ১০ মিনিটের ব্যবধানে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে পুরো এলাকার নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এরপর মঞ্চ থেকে নেমে আসেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হ্যান্ড মাইকের মাধ্যমে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা-গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল। তিনি পুলিশের সঙ্গে ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলার নিন্দা জানান এবং আজকের হরতাল সফল করার আহ্বান জানান।

মির্জা ফখরুলকে নিজ বাসা হতে আটক

আপডেট সময় : ০১:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩