মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির গণসমাবেশে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। আরও ৭০০/৮০০ জনের বিরুদ্ধে অজ্ঞাত পরিচয়ের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ‘নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক দেশীয় অস্ত্র সদ্যে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।’























