ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে উপকৃত হবে বাংলাদেশ:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

মিয়ানমারের সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নয়, মিয়ানমারের আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। আর সেটা সীমান্তে পৌঁছে গেছে। তবে গোলাগুলির কারণে আতঙ্ক ছড়াচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মায়ানমার থেকে ১৪ জন সেনাসদস্য এসে বাংলাদেশের বান্দরবানে আশ্রয় নিয়েছেন- এ প্রসঙ্গে কাদের বলেন, আরাকান আর্মির সঙ্গে তাদের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, আমাদের এখানেও কিছু প্রতিক্রিয়া আছে।

চীনের উদ্যোগ সত্ত্বেও কেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা যেভাবে বলার বলেছি। এই সমস্যাগুলি আমাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করে।

মন্ত্রী বলেন, এখন আমরা মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত; কিছু কিছু ক্ষতি তো আমাদের হচ্ছে। এমনকি মাঝে মাঝে আমাদের আকাশসীমা তারা অতিক্রমও করছে-এমন খবরও রয়েছে। সে বিষয়গুলো তাদের আরেকটু বেশি মনোযোগ দেওয়া, তাদের ইন্টারনাল কনফ্লিক্টের সঙ্গে; যেহেতু মিয়ানমারের সঙ্গে চীনের একটা চমৎকার সম্পর্ক, সে জন্য চীন এখানে কোনো ভূমিকা পালন করতে পারে কি না এবং করলে আমরা উপকৃত হবো।

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, এটা পৃথিবীর কোথাও নেই। এটা সম্ভব নয়। রিকশা নিতে খরচ হয় ৩০ টাকা। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার।

তিনি আরও বলেন, এটা (মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া) একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে উপকৃত হবে বাংলাদেশ:কাদের

আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪