ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ১২ই ডিসেম্বর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

পি.এম. সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
১২ই ডিসেম্বর মঙ্গলবার থেকে মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান। আজ সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ধারাবাহিকতায় মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ১২ই ডিসেম্বর জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ২১ হাজার ৫৬৭ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১লাখ ৪৯ হাজার ৯০৭ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় এ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।

তিনি সকল অভিভাবকদের অনুরোধ জানান তাদের শিশুকে অবশ্যই ক্যাপসুল খাওয়ানোর জন্য।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো: ওলিউর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেলে অফিসার ডা. খলিলুর রহমান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ১২ই ডিসেম্বর

আপডেট সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩