ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৮৮ বার পঠিত

পি. এম. সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্য” স্লোগানে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীক’ শীর্ষক আলোচনা সভা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম।

সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ এম মজিবুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য আঞ্জুমান আরা কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ অনেকেই। দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতায় রানার্স আপ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছেন। পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩