ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মনোনয়ন ফরম বিক্রি করে ১ ঘণ্টায় আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে এক ঘণ্টায় ৯৫ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের বিভিন্ন নির্বাচনী এলাকার ১৯০টি ফরম বিক্রি হয়েছে। প্রতি ফর্ম নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সে অনুযায়ী আওয়ামী লীগ প্রথম ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রি করে ৯৫ লাখ টাকা আয় করেছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পরে শেঠ হাসিনা চলে যাওয়ার পর সকাল সাড়ে ১১টায় সবার জন্য মনোনয়ন ফরম বিক্রি উন্মুক্ত করা হয়। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কিনেছেন। একইভাবে সকাল থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা বাইরে থেকে হুম্মিল খাচ্ছেন।

এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০টি, সিলেট বিভাগে ১১টি, ময়মনসিংহ বিভাগে ১৫টি, বরিশাল বিভাগে ১১টি, খুলনা বিভাগে ২২টি, রংপুর বিভাগে ১৭টি এবং রাজশাহী বিভাগে ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রে দলীয় অবস্থান ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

মনোনয়ন ফরম বিক্রি করে ১ ঘণ্টায় আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা

আপডেট সময় : ০২:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩