ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যে সকল দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাদের অভিনন্দন ও ধন্যবাদ। আর যাদের জনগণের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের অনেক বড় ক্ষতি হয়। তাই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ ও জমাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহ ও দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ। গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে এর পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষই তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি। আমাদের কষ্টের অর্জিত গণতান্ত্রিক ধারাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, এটাই আমার আহ্বান। তিনি বলেন, দেশবাসী ভোট দিয়ে তাদের প্রিয় মানুষকে নির্বাচিত করবে। যারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। কাজে এটা হচ্ছে জনগণের অধিকার। জনগণের অধিকার যারা কাটতে চেষ্টা করবে, জনগণের অধিকার যারা কেড়ে নিতে অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে।

আওয়ামী লীগ এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে তিনি বলেন, বহু কষ্ট করে দেশে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এটা আমরা করতে পেরেছি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে। এটা অব্যহত রাখতে হবে। আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩