ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ভুয়া নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না:হারুনুর রশিদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৫৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে একটি প্রহসনের ডামি ভুয়া নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি আরও সংকটের মধ্যে পড়বে। ইনশাআল্লাহ ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এটি আমরা যথাসময়ে প্রমাণ করে দেবো বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ সরকার মুনাফিক, মিথ্যেবাদী। দেশকে বিদেশিদের কাছে জিম্মি করে দিয়েছে। গত ১৫ বছর ধরে ভোট ছাড়াই ক্ষমতা দখল করে আছে। আমরা এর অবসান চাই। তাই সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ করে জনগণকে এ ভোট বর্জন করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই নির্বাচন বন্ধ করুন, দেশকে বাঁচান। যারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু, তাদের কবল থেকে দেশকে রক্ষা করুন। এদেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে, ভোট চোরেরা দীর্ঘদিন যাবত ক্ষমতা দখল করে বসে আছ। এই ভোটচোরদেরকে প্রত্যাখ্যান করে আগামী ৭ জানুয়ারি আমরা নতুন নজির স্থাপন করবো।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আহসান হাবীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সাবেক সহ-সভাপতি মিম ফজলে আজিমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ¦ মো. শাহজাহান মিঞার নেতৃত্বে বিএনপির একটি দল শিবগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষাভ মিছিল করে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করে। পরে বাজারের পৌর মার্কেট মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে নির্বাচন বর্জনের আহবান জানানো হয়।

ভুয়া নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না:হারুনুর রশিদ

আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩