ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না, ভিসানীতি আমাদেরও থাকতে পারে: কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না, ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

শনিবার (১৭ জুন) দুপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের নির্মাণ কাজটির পরিদর্শনে যান।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালায় তারা বলেছেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। এই নীতি অন্ধ-বধির হয়ে থাকবে, না কি বাস্তববাদী হবে, আমরা দেখবো।

বিএনপি নির্বাচন করতে দেবে না এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কী করবে সেটাই এখন দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কথা বললে বিএনপির কথা উল্লেখ করতে হবে। যারা দুর্নীতি ও দুঃশাসন করে তারা কিভাবে এত কথা বলছে জানি না। সরকার থাকতে পারবে না, চলে যেতে হবে- এটা ১৪ বছর ধরে বিএনপির কাছ থেকে শুনে আসছি। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের ডাকে বাংলাদেশের আন্দোলন ও জনগণকে সম্পৃক্ত করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড সেকশন পবিত্র ঈদুল আজহার আগে খুলে দেওয়া হবে। বিআরটি প্রকল্পের ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। আর হাউজ বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫% সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। খুব শিগগিরই সারাদেশে আরও ১০০টি সেতু উদ্বোধন করা হবে।

ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না, ভিসানীতি আমাদেরও থাকতে পারে: কাদের

আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩