ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ভিডিও বানিয়ে নয়, দেখেই আয় করতে পারবেন লাখ টাকা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৯ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :

অনেকেই অবসর সময় কাটান সিনেমা, নাটক, ওয়েব সিরিজ দেখে। যদিও এখন দর্শকের চেয়ে কনটেন্ট ক্রিয়েটরই বেশি! তবে বিষয়টা এমন নয় যে সবাই কনটেন্ট বানিয়ে লাখ লাখ টাকা আয় করেন। সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিও থেকে আয় করতে অনেক কাঠখড় পোড়াতে হয়।

তবে আপনি যদি চান, আপনি সহজেই ভিডিও দেখে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। অবসর সময়ে সোশ্যাল মিডিয়ায় বসে বসে স্ক্রোল করে থাকেন অনেকেই। একের পর এক ভিডিও দেখতে দেখতে কখন যে ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারেন না। তাছাড়া আজকাল ভিডিও, শর্টস, রিল খুব জনপ্রিয়।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু যেকোনো ভিডিও তৈরি করা সময়সাপেক্ষ। তাই অবসর এখন সময়টাকেও কাজে লাগাতে পারবেন। ভিডিও বানিয়ে নয়, দেখে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন আপনি ভিডিও বানিয়ে নয়, ভিডিও দেখেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। লাইকস্টেজ নামের একটি প্রতিষ্ঠান দর্শকদের জন্য এই বিশেষ সেবা নিয়ে আসছে।

আর এই পদ্ধতিকে বলা হয় ‘ভিউয়ার্স আর্নিং’। তাই আপনাকে শুধু ভিডিওটি দেখতে হবে। আর টাকার পরিমাণ নির্ভর করবে কতক্ষণ ভিডিও দেখবেন তার উপর। শুধু ভিডিও নয়। এই কমিউনিটিতে প্রবেশ করে সিনেমা, গেমস, কমেডির মতো যেকোনো বিভাগে ভিডিও দেখলে আপনি প্রচুর অর্থ পাবেন। তাহলে বুঝতেই পারছেন মুভি দেখেই টাকা আয় করতে পারবেন।

তবে ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জ জানাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আমেরিকায় এর কাজ শুরু হয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে ট্রায়াল রান শুরু হবে।

ভিডিও বানিয়ে নয়, দেখেই আয় করতে পারবেন লাখ টাকা!

আপডেট সময় : ০৪:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪