ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’, Logo বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয় Logo মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে Logo স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা Logo ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত Logo কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার Logo গাজীপুরে ১১৩ উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ Logo স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ Logo আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনায় বক্তারা মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ধ্বংস করে দেয়  Logo ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি

ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
ঢাকার ব্যস্ত কোনো সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। চারপাশে গাড়ির হর্ন, বাসের শব্দ কিংবা বাতাসের তীব্রতায় আওয়াজের কারণে অনেক সময় নিজের কথা স্পষ্টভাবে বলা বা অপর প্রান্তের কথা ঠিকমতো শোনা কঠিন হয়ে পড়ে। তবে প্রযুক্তির অগ্রগতিতে এই পরিচিত সমস্যার সমাধানও ধীরে ধীরে সহজ হচ্ছে। রাস্তাঘাটের কোলাহল কমেনি, কিন্তু স্মার্টফোন এখন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু ছবি এডিটিং বা চ্যাটবটের মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন যোগাযোগেও এর ব্যবহার বাড়ছে। এর অন্যতম উদাহরণ হলো এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। ফোনে কথা বলার সময় এটি চারপাশের অপ্রয়োজনীয় শব্দ যেমন গাড়ির হর্ন, বাতাস বা ভিড়ের আওয়াজ আলাদা করে শুধু ব্যবহারকারীর গলার আওয়াজকে প্রাধান্য দেয়। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও ফোনের দুই প্রান্তে কথোপকথন অনেক বেশি স্পষ্ট থাকে। এই প্রযুক্তি বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী কিংবা নিয়মিত বাইরে চলাফেরা করেন এমন সবার জন্যই বেশ কার্যকর। ব্যস্ত সড়কে দাঁড়িয়ে অফিসের জরুরি কল করা, যাতায়াতের সময় অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো ফোনালাপ চালিয়ে যাওয়া এখন আগের তুলনায় অনেক সহজ। একসময় স্মার্টফোন বেছে নেওয়ার ক্ষেত্রে প্রসেসরের গতি, ক্যামেরা বা ব্যাটারির দিকেই বেশি নজর দেওয়া হতো। এখন ব্যবহারকারীর বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এমন অনেক ফিচার যুক্ত হচ্ছে, যেগুলো হয়তো প্রথম দেখায় চোখে পড়ে না, কিন্তু প্রতিদিনের ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। ভালো দিক হলো, এই সুবিধা এখন আর কেবল প্রিমিয়াম স্মার্টফোনেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন নির্মাতা তুলনামূলক সাশ্রয়ী দামের ফোনেও এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি যুক্ত করছে। যেমন, ইনফিনিক্সের মিডরেঞ্জ ফোন নোট ৬০ সিরিজ ও সাশ্রয়ী বাজেটের হট ৭০ মডেলে এই সুবিধা রয়েছে, যা কোলাহলের মধ্যেও তুলনামূলক পরিষ্কারভাবে কথা বলতে সহায়তা করে।
প্রযুক্তির এই পরিবর্তন দেখিয়ে দিচ্ছে, স্মার্টফোনে নতুন নতুন ফিচার যোগ করার প্রতিযোগিতা এখন শুধু কাগুজে স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। বরং এমন প্রযুক্তির দিকেই গুরুত্ব বাড়ছে, যা ব্যবহারকারীর প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কার্যকর করে তোলে।

ট্যাগস :

ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি

আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬