ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ভালোবাসায় সিক্ত সদ্য নির্বাচিত এমপি সৌরেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১৭১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। গত রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) নৌকা প্রতীকে ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নির্বাচিত এমপি সাবেক সিনিয়র সচিব সৌরেন নির্বাচনী দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বদলগাছী নিজ এলাকাতে সোমবার সকাল থেকে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি।

এছাড়া তাঁর বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে সদ্য নির্বাচিত এমপি সৌরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সদ্য নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সর্বপ্রথম আমি আমার দুই উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের এমপি হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো। তিনি বলেন, এর আগে আমি সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। এছাড়া সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং সন্তাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা চান তিনি।

উল্লেখ্য, এই আসনে মাহফুজা আকরাম চৌধুরী (মায়া) পেয়েছেন (স্বতন্ত্র) ঈগল ১২ হাজার ৭৮৬ ভোট, ডিএম মাহাবুল উল মান্নাফ (স্বতন্ত্র) কাঁচি ভোট পেয়েছেন ১হাজার ৩৩১ ভোট, শাহিনুর রহমান (স্বতন্ত্র) কেটলি পেয়েছেন ১ হাজার ৭০১ ভোট, মাসুদ রানা (জাতীয় পার্টি) লাঙ্গল পেয়েছেন ৩ হাজার ৪৪১ ভোট, তৃণমূল বিএনপির সোহেল কবীর (সোনালী আঁশ) চৌধুরী পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ২০ হাজার ৯০৬জন। ভোট পড়ে ২ লাখ ২৫ হাজার ৬৭৭। তাই এ আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওযায় ওই ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

আর বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট। ফলে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের হওয়ায় ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী। এর ফলে এই আসনের ভোটারগণও অত্যন্ত আনন্দিত। স্থানীয় কয়েকজন বলেন, মানুষের উপকার করা সৌরেনের পারিবারিক শিক্ষ। যেহেতু পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই চেতনা এবং সামাজিক দায়বোধ থেকেই তিনিও এলাকার জন্য সবসময় কিছু করার চেষ্টা করেন। ফলে জনগণের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে আরও উন্নয়ন করতে পারবেন বলে আমরা মনে করি।

ভালোবাসায় সিক্ত সদ্য নির্বাচিত এমপি সৌরেন

আপডেট সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪