ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

ভারতে গ্যাস লিক করে অন্তত ১১জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারতে গ্যাস লিক হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) পাঞ্জাবের লুধিয়ানার একটি কারখানায় গ্যাস লিক হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন।
গ্যাস লিক হওয়ার পর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের একটি দলও ঘটনাস্থলে রয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এ ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ১০ ও ১৩ বছর বয়সী দুই ছেলে রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতী তিওয়ানা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “অবশ্যই, এটি একটি গ্যাস লিকের ঘটনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) টিম ঘটনাস্থলে রয়েছে লোকজনকে সরিয়ে নিতে এবং উদ্ধার অভিযান পরিচালনা করছে।”

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতী আরও বলেন, ‘এটা কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হয়েছে তা এখনও জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।’

ম্যাজিস্ট্রেট স্বতী বলেন, যে জায়গায় গ্যাস লিক হয়েছে সেটি জনবহুল এলাকা। ফলে দ্রুত সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন যে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

ভারতে গ্যাস লিক করে অন্তত ১১জন নিহত

আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩