সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৬২ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
২০২৪ শিক্ষাবর্ষে জেলার ৯ টি উপজেলায় ২ হাজার ৫৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত উন্নত শিক্ষা চাই। আজকের শিক্ষার্থীদের আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৈরী করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, প্রধান শিক্ষক কাজী সহিদুল ইসলাম প্রমুখ।















