ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স মদিনা ট্রেডার্সের আয়োজনে পূর্ণমিলনী
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩০১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মেসার্স মদিনা ট্রেডার্স আয়োজিত শুভ হালখাতা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ক্বারি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেশ সিমেন্টের ডিভিশনাল হেড জনাব আজাদ রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইনচার্জ জনাব রতন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব ফখরুল হাসান, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাহফুজুর রহমানসহ প্রিমিয়ার সিমেন্টের ম্যানেজার ডিস্ট্রিক ইনচার্জ ও জেলা ও উপজেলা থেকে আগত সিমেন্ট ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেসার্স মদিনা ট্রেডার্স এর ব্যবসায়িক সমৃদ্ধি ও সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এ সময় মেঘনা গ্রুপের ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্টের ব্যবসায়িক সমৃদ্ধি, সফলতা ও গুণগত মান নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বোচ্চ বিক্রিত সিমেন্ট হল ফ্রেশ আল্ট্রা ষ্টং সিমেন্ট এটি একটি অলরাউন্ডার সিমেন্ট যেটি যে কোনো স্থাপনা নির্মানের সর্বক্ষেত্রে সর্বোত্তম ও উপযোগী। আশা করি ভবিষ্যতে ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রতিষ্ঠানটি যেটি দেশ ও দেশের বাহিরে উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ফ্রেস সিমেন্ট একটি আন্তজার্তিক মানের সিমেন্ট।















