ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৮৪ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত প্রবাসী খাইরুল ইসলাম খোকনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের সদর উপজেলার বাসুদেব বাসস্ট্যান্ড মোড়ে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কোড়াবাড়ি গ্রামের মেম্বার আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহম্মেদ মোল্লা, যুবলীগ নেতা আব্দুল গফুর বাদল, মামলার বাদি নিহতের ভাই আকরাম হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় মলাই মিয়া, খসরু, মামুনসহ তাদের সন্ত্রাসীবাহিনী পরিকল্পিতভাবে খোকনকে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনায় জড়িতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বক্তারা, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নারী-পুরুষসহ নানা শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ধান ক্ষেতে হাল চাষের ৫ শত টাকা পাওনা নিয়ে কোড্ডা গ্রামের মলাই মিয়া ও শাহআলমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (৪ জুন) রাতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে মলাই মিয়ার পক্ষের লোকজনের বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩