ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বৃহষ্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ১০.১২.২৫।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সিইসির কক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান— আগামীকাল সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায়ের প্রসঙ্গে সচিব বলেন— “আমরা এখনও আদালতের রায় পাইনি। আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

ট্যাগস :

বৃহষ্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫