ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

বুদ্ধিজীবী দিবসে কাদেরের শপথ:বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিএনপি-জামায়াতের নেতৃত্বে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা মনে করি, একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি, এখনও বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে। এরাই আমাদের স্বাধীনতার শত্রু, এরাই আমাদের বিজয়ের শত্রু, এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তাই আজ আমাদের শপথ-বাংলাদেশকে সাম্প্রদায়িকতামুক্ত করতে, বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে, আমাদের সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।’

সব আন্তর্জাতিক শক্তি তাদের সমর্থন করেছে। তারা এখন সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে আমরা আন্তর্জাতিক আদালতে দাঁড় করিয়ে দিতে পেরেছি কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরকে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। আত্মশক্তিতে বলীয়ান একটি জাতির পরাজয় হতে পারে না। এ জাতি একদিন বিজয়ী হবেই, এটাই আমাদের বিশ্বাস।’

বুদ্ধিজীবী দিবসে কাদেরের শপথ:বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো

আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩