ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম সমাবেশ করছে দলটি।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে জাতীয়তাবাদী বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জেলে দল ও সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।

এ সময় নেতাকর্মীদের ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানবো না’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই কর্মসূচিকে ঘিরে দলের নেতাকর্মীদের ফের আন্দোলনের মাঠে ফিরিয়ে আনা ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণই লক্ষ্য বিএনপির।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ মানববন্ধনে উপস্থিত আছেন।

বিএনপির এ কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্য ভবনের আশপাশে ভারী পুলিশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকাসহ সারাদেশের জেলা সদরে দলটির কারাবন্দি নেতাকর্মীর পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করছে দলটি। সরকারবিরোধী আন্দোলনে থাকা অন্য দল ও জোটও একই কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩